বাংলাদেশের সেরা ১০ কোম্পানি ২০২৬ - 10 Best Company BD 2026
বাংলাদেশের সেরা ১০ কোম্পানি - বিশ্বের অনেক নামীদামী কোম্পানী রয়েছে তাদের মধ্যে বাংলাদেশ ও অন্যতম। বাংলাদেশেও অনেক কোম্পানী রয়েছে যেগুলো আমাদের জেনে রাখা প্রয়োজন।
তাই আজকে আমি আপনাদের সাথে বাংলাদেশের সেরা দশটি কোম্পানীর সাথে পরিচয় করিয়ে দিবো। তাই আপনি অবশ্যই আজকের এই পোস্টটি সম্পূর্ণ পড়বেন।
বাংলাদেশের সেরা ১০ কোম্পানি ২০২৬
বাংলাদেশের বেকারত্ব সমস্যা দূর করতে বেশ কয়েকটি কোম্পানী কাজ করে যাচ্ছে। কোম্পানীগুলোতে প্রতি বছর হাজার হাজার মানুষ কাজের সন্ধান পাচ্ছে এবং তারা তাদের জীবিকা নির্ভর করছে। নিচে বাংলাদেশের সেরা ১০ টি কোম্পানীর নাম, ঠিকানা এবং যাবতীয় সকল তথ্য উল্লেখ করা হলো।
বসুন্ধরা গ্রুপ - Bashundhara Group
বসুন্ধরা গ্রুপ লিমিটেড বাংলাদেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান। ১৯৮৭ সালে আহমদ আকবর সোবহান বসুন্ধরা গ্রুপ চালু করেন। তাদের স্লোগান ‘দেশ ও জনগণের জন্য’।শুরুতেই এটি একটি East West Property Devolpment নামে একটি রিয়েল এস্টেট কোম্পানী উদ্যোগ নেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে দেখা যায়, এই ছোট প্রতিষ্ঠান-টি বৃহত্তম কোম্পানীতে রুপান্তরিত হয়েছে। বর্তমানে বসুন্ধরা গ্রুপ বিভিন্ন সেক্টর নিয়ে কাজ করছে। এর মধ্যে রয়েছে বসুন্ধরা টিস্যু, পেপার মিল, সিমেন্ট ও গ্যাস। তারা বিভিন্ন খাতে অর্থ বিনিয়োগও করে। বর্তমানে বসুন্ধরা গ্রুপে ৫৬ হাজার লোক কাজ করছে। আর প্রতি বছর বসুন্ধরা গ্রুপ ৫০ কোটি টাকার বেশি আয় করে।
বেক্সিমকো গ্রুপ - Beximco Group
বাংলাদেশের অন্যতম জনপ্রিয় কোম্পানী হলো বেক্সিমকো গ্রুপ। ১৯৭০ সালের দিকে এই বেক্সিমকো গ্রুপটি প্রতিষ্ঠিত হয়েছিল। এই কোম্পনী-টি বাংলাদেশের বিভিন্ন সেক্টর নিয়ে কাজ করে থাকেন। তার মধ্যে উল্লেখযোগ্য খাত হলো বাজার বিনিয়োগ,ব্যাংকিং, অর্থনীতি, ফার্মাসিটিকিউল, গ্ণমাধ্যম এবং আইটি সেক্টর নিয়েও এই কোম্পানী-টি কাজ করে থাকে। বর্তমানে বেক্সিমকো গ্রুপে প্রায় ৬৫ হাজারের বেশী এই গ্রুপে কর্মরত আছেন এবং প্রতিবছর কয়েকশত মার্কিন ডলার আয় করছে। এছাড়াও বেক্সিমকো গ্রুপের বাংলাদেশের অন্যতম নিউজ টিভি চ্যানেল ইনডিপিনডেন্ট টিভি চ্যানেল রয়েছে।
প্রাণ-আরএফএল গ্রুপ - PRAN-RFL Group
বাংলাদেশের বহুল জনপ্রিয় কোম্পানীর নাম হলো প্রাণ-আরএফএল গ্রুপ। বাংলাদেশের সবচেয়ে বেশী কৃষি পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান এটি। প্রাণ-আরএফএল গ্রুপ নাম দ্বারা সহজেই বোঝা যায় এটি দুটি সংস্থায় বিভক্ত। একটি হলো প্রাণ আর অপর-টি হলো আরএফএল। প্রাণ জাতীয়ভাবে কৃষি বা গ্রামীণ উন্নয়নকে বোঝায়। অবসরপ্রাপ্ত মেজর জেনারেল খান ১৯৮১ সালে খাদ্য ও পানীয় পন্য নিয়ে কোম্পানীটি শুরু করে। এছাড়াও তাদের ২০০ টির বেশী ব্রান্ড রয়েছে। বর্তমান বিশ্বের ৮০ হাজারের বেশী লোক প্রাণ কোম্পানীতে চাকরি করে। অন্যদিকে RFL বা রংপুর ফাউন্ড্রি লিমিটেড ১৯৮০ সালের দিকে যাত্রা শুরু করে। এই কোম্পানী-টি মূলত পিভিসি পাইপ, প্লাস্টিকের চেয়ার ইত্যাদি পণ্য উৎপাদন করে থাকেন।
এসিআই গ্রুপ লিমিটেড - ACI GROUP LIMITED
বাংলাদেশের আর একটি জনপ্রিয় কোম্পানী হলো এসিআই গ্রুপ লিমিটেড। ACI এর পূর্ণরুপ হলো এডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ। এটি বাংলাদেশের বৃহৎ সমষ্টিগত কোম্পানী। ১৯৬৮ সালের দিকে এই কোম্পানীর যাত্রা শুরু হয়েছিল। বর্তমানে এসিআই কোম্পানী সার, কীটনাশক, খাদ্যপন্য, ইলেকট্রনিকস, মোটরসাইকেল সহ আরও বেশ কয়েকটি সেক্টর নিয়ে কাজ করছে। এছাড়াও এসিআই গ্রুপ লিমিটেড প্রায় ১০ হাজারের লোকের কর্ম-সংস্থানের সুযোগ তৈরি করে দিয়েছে।
স্কয়ার গ্রুপ - Square Group
বাংলাদেশের যত সব ইন্ডাস্ট্রিজ কোম্পানী রয়েছে তার মধ্য অন্যতম হলো স্কয়ার গ্রুপ। বাংলাদেশের ঔষধ কোম্পানীর কথা বললে এককথায় স্কয়ার গ্রুপের কথা সবাই বলবে। ১৯৫৮ সালের দিকে কোম্পানীটি প্রতিষ্ঠা করা হয়েছিল। বাংলাদেশের বহুল জনপ্রিয় টেলিভিশন মাছরাঙ্গা টিভি এর মালিক হলো স্কয়ার কোম্পানী। এটি পোশাক,ঔষধ, মিডিয়া সহ বিভিন্ন ব্যবসা ক্ষেত্রে পরিচালনা করে আসছে।
যমুনা গ্রুপ - Jamuna Group
বাংলাদেশের অন্যতম বৃহত্তম কোম্পানী হলো যমুনা গ্রুপ। ১৯৪৭ সালের দিকে নুরুল ইসলাম বাবু এই যমুনা গ্রুপের যাত্রা শুরু করেছিলেন। যমুনা গ্রুপের রয়েছে যমুনা ফিউচার পার্ক। যেটার আয়তন ৪,১০০০০ বর্গফুট। দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় একটি শপিংমল এটি। এছাড়াও যমুনা গ্রুপের বেশ কিছু কোম্পানী রয়েছে যেমন, যমুনা সিটি, যমুনা টেলিভিশন, শামীম স্পিনিং মিলস লিমিটেড ইত্যাদি। যমুন গ্রুপের সম্পদের পরিমান প্রায় ১৩০ কোটি ডলারের বেশী। এছাড়াও এই কোম্পানীটি বাংলাদেশের বিভিন্ন সেক্টরের সাথে জড়িত রয়েছে।
আকিজ গ্রুপ - Akij Group
বাংলাদেশের একটি বহুল পরিচিত আকিজ গ্রুপের নাম প্রায় সকলেই জানে। এই আকিজ গ্রুপ হলো বাংলাদেশের অন্যতম একটি ব্যবসা প্রতিষ্ঠান। ১৯৪০ সালে আকিজ গ্রুপের যাত্রা শুরু হয়েছিল। শুরুতেই তারা পাটশিল্প নিয়ে কাজ শুরু করেছিল। পরবর্তীতে তারা বিভিন্ন সেক্টর নিয়ে কাজ করে। আকিজগ্রুপ সাধারণত তামাক,ফুড, প্রিন্ট, ঔষধ সহ বিভিন্ন সেক্টরে ব্যবসা পরিচালনা করে আসছে। এই কোম্পানীর সাথে বাংলাদেশের প্রায় সকল ব্যক্তিই পরিচিত। বর্তমানে তাদের প্রতিষ্ঠানে ৭০ হাজারের বেশী লোক কাজের সুযোগ পেয়েছে। তারা এই কোম্পানী থেকে আয় করছে ভালোমানের টাকা।
আবুল খায়ের গ্রুপ - Abul Khair Group
বাংলাদেশের বৃহৎ শিল্প প্রতিষ্ঠানের মধ্য আর একটি অন্যতম হলো আবুল খায়ের গ্রুপ। ১৯৫৩ সালের দিকে কোম্পানিটি যাত্রা শুরু করেছিল। শুরুতেই কোম্পানী-টি আবুল খায়ের টিন নামে পরিচিত ছিল। বর্তমানে কোম্পানীটি বিভিন্ন সেক্টর নিয়ে ব্যবসা পরিচালনা করছে। কয়েকটি উল্লেখযোগ্য ব্যবসা হলো স্টিল,টিন,সিরামিক,তামাকসহ বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠানের যুক্ত রয়েছে আবুল খায়ের গ্রুপ। এছাড়াও বর্তমানে কয়েক হাজার লোকের কর্মস্থানের সুযোগ তৈরি করে দিয়েছে।
সিটি গ্রুপ - City Group
বাংলাদেশের সেরা একটি ব্যবসা প্রতিষ্ঠান হলো এই সিটি গ্রুপ। ১৯৭২ সালের দিকে সিটি ওয়েল মিলস নামে এই কোম্পানীটির উদ্যগ নেওয়া হয়েছিল। সিটি গ্রুপ-টি প্রতিষ্ঠা করেছিলেন ফজলুর রহমান। সিটি গ্রুপ বর্তমানে ভোগ্য পন্য, ইস্পাত, শিপিং পাওয়ার, ,মুদ্রণ ও প্যাকেজিং নিয়ে কাজ করছে। সিটি গ্রুপ কোম্পানিটি বর্তমানে ১০ হাজারের বেশী মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে।
পারটেক্স গ্রুপ - Pertex Group
পারটেক্স গ্রুপ 1962 সালে শিল্পপতি এম এ হাসেম তামাক ব্যবসার মাধ্যমে শুরু করেন। এটি একটি যৌথ কোম্পানি। এই কোম্পানিতে প্রায় 70,000 কর্মী নিযুক্ত রয়েছে। পারটেক্স গ্রুপ বিভিন্ন পণ্য তৈরি করে।তার মধ্য উল্লেখযোগ্য পণ্য হলো ইস্পাত,খাদ্য ও পানীয়, রিয়েল এস্টেট, প্লাসিক কাগজ, বিদ্যুৎ শক্তি সহ আরও বিভিন্ন ধরনের পণ্য উৎপাদন করে থাকে।
বিশ্বের সেরা ১০ কোম্পানি ২০২৬
বাংলাদেশের মত বিশ্বে বেশ কয়েকটি নামিদামি কোম্পানী রয়েছে। এই কোম্পানীগুলোতে বাংলাদেশ সহ পৃথীবির বিভিন্ন দেশের মানুষ কাজের সুযোগ পেয়েছে। কয়েকটি নামিদামি কোম্পানির নাম হলোঃ গুগল, ফেসবুক, মাইক্রোসফট, এডোবি, ওয়ালমার্ট ইত্যাদি।
শেষ কথাঃ বাংলাদেশের সেরা ১০ কোম্পানি ২০২৬
উপরোক্ত আলোচনায় আজকে আমি আপনাদের সাথে বাংলাদেশের সেরা দশটি কোম্পানির সাথে আলোচনা করব। তাই আপনি আজকের পোস্টটি সম্পূর্ণ পোস্ট পড়বেন। আজকের এই পোস্টটি যদি আপনার কাছে তথ্যবহুল মনে হয় তবে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ধন্যবাদ।


অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url